বিস্ময়কর প্রাণীজগৎ !

 বিস্ময়কর প্রাণীজগৎ ! তাই না? হ্যাঁ সত্যিই বিস্ময়কর আমাদের এই  প্রাণীজগৎ।আজকের প্রসঙ্গ অদ্ভুদ এক ধরনের পিপড়া ও মৌমাছি।আমি যে ধরনের পিঁপড়ার কথা বলছি সেগুলো এক সময় শুধুমাত্র মধ্য ও দক্ষিন অ্যামেরিকায় পাওয়া যেত।তবে এগুলো বংশ বিস্তার করে এখন অ্যামেরিকার সব জায়গায় এমনকি অন্য কিছু স্থানেও ছড়িয়ে পরেছে।আসল ব্যাপারটি হল তাদের অদ্ভুদ বংশবিস্তার পদ্ধতি।

বংশবিস্তারের সাধারন পদ্ধতি হল একটি পুরুষ ও একটি নারী প্রজাতি যৌন জননের মাধ্যমে  বংশ বিস্তার করে।আর স্বভাবতই আমরা ধরে নেই যে পুরুষ ও নারী হল দুটি আলাদা প্রজাতি।কিন্তু fire ant যাদের বৈজ্ঞানিক নাম Wasmannia auropunctato হল এমন এক প্রজাতির পিঁপড়া যাদের বেলায় এই কথাটি পুরোপুরি ঠিক নয়।কারন তারা নিজেদের মধ্যে জিনগত পরিবর্তন ঘটাতে ঘটাতে এখন এমন এক অবস্থায় এসে পৌঁছিয়েছে যে তারা সাধারনত DNA এর অভিন্ন copy তৈরি করার মাধ্যমে নিজেদের অভিন্ন copy তৈরি করতে পারে এবং এদের রানী ও পুরুষ উভয় প্রজাতি এভাবেই নিজেদের বংশবিস্তার করে থাকে।আর এদের সমাজ ব্যবস্থা কিছুটা মৌমাছিদের মত।মৌমাছিদের যেমন রানী মৌমাছির কাজ শুধু নতুন বাচ্চা জন্ম দেওয়া আর শ্রমিক মৌমাছিরা শুধু দলের জন্য কাজ করে, ঠিক তেমনি এদেরও এমন একটি সমাজ বেবস্থা রয়েছে।এখানেও এদের শ্রমিক পিপড়াদের কাজ শুধু দলের জন্য কাজ করে যাওয়া।আর তাদের কোন যৌন ক্ষমতা নেই, মানে তারা বন্ধ্যা।যদিও রানী ও পুরুষ উভয় প্রজাতি এভাবেই নিজেদের বংশবিস্তার করে থাকে তবে, তারা যখন কোন শ্রমিক পিঁপড়ার জন্ম দেয় তখন তারা যৌন জননের মাধমে তা করে।তার মানে পুরুষ যখন কোন পুরুষ জন্ম দেবার দরকার মনে করে তখন সে ক্লোন করে তার হুবহু একটি copy তৈরি করে এবং রানী ও একই কাজ করে।কিন্তু তার যখন তাদের দলের জন্য কোন শ্রমিক পিঁপড়া জন্ম দেয় তখন তারা যৌন জননের সাহায্য নেয়।তাহলে বোঝাই যাচ্ছে তাদের এই দুই ধরনের ক্ষমতাই রয়েছে।খবরটি ২০০৫ সালে প্রথম নিউ সাইন্টিস্ট জার্নালে ছাপা হয়।এই প্রথম এত ভাল করে জানা গেল যে প্রাণীজগতের কোন পুরুষ প্রজাতি শুধুমাত্র ক্লনিং এর মাধ্যমে বংশবিস্তার করে থাকে।তবে এই কাজটি যে শুধুমাত্র এই পিঁপড়ারাই পারে তা নয়।কিছু কিছু পুরুষ মৌমাছি ও এ কাজটি করে থাকে।তবে এই দুই প্রজাতির বাইরে এরকম আজগুবি কাজ করার ক্ষমতা অন্য কোন প্রাণীর মধ্যে দেখা যায় নি।তাহলে ভাবুন একটু,আমরা জ্ঞান-বিজ্ঞানে এত অগ্রসর হবার পরও যা পারি না ওঁরা তা কত সহজেই করে ফেলছে।তো এ দিক দিয়ে ওঁরা আমদের কম কিসে?

[plulz_social_like width="350" send="false" font="arial" action="like" layout="standard" faces="false" ]

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?