বিভিন্ন বিষয় নিয়ে লেখার জন্য সবাইকে উৎসাহিত করার জন্য ‘বিজ্ঞান বাংলা’ ওয়েবসাইটের পক্ষ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটেগরির ভিত্তিতে পুরস্কার প্রদান করা হবে।
১ম ক্যাটাগরিঃ যিনি সর্বাধিক সংখ্যক বেশি মৌলিক লেখা দিতে পারবে।
২য় ক্যাটাগরিঃ যার লেখা সবচেয়ে বেশি পঠিত হবে।
৩য় ক্যাটাগরিঃ বিচারক ও কমেন্টের ভিত্তিতে যে লেখাটি সবচেয়ে ভালো লেখা হিসেবে নির্বাচিত হবে।
প্রতিযোগিতার পুরস্কারঃ
১ম ক্যাটাগরিঃ ৫০০ টাকা
২য় ক্যাটাগরিঃ ৩০০ টাকা
৩য় ক্যাটাগরিঃ ২০০ টাকা
☼ সকল পুরষ্কার মোবাইলে ব্যালেন্স রিচার্জের মাধ্যমে পাঠানো হবে। ☼
শর্তসমূহঃ
১. সকল লিখা বিজ্ঞান বিষয়ক হতে হবে। বিজ্ঞানের যে কোন শাখা হলেই হবে। তবে সায়েন্স ফিকশন কিংবা কোন টিউনও গ্রহণযোগ্য।
২. প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে লেখাগুলো অবশ্যই মৌলিক হতে হবে। অর্থাৎ, এর আগে অন্য কোথাও প্রকাশিত হয়নি এমন লেখা হতে হবে।
৩. যে কোন ক্যাটাগরির জন্য সর্বনিম্ন ৫টি লিখা সাইটে প্রকাশিত হলে তবেই তিনি পুরষ্কারের জন্য মনোনীত হবেন।
৪. দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটেগরির ক্ষেত্রে লেখাটি পূর্বে প্রকাশিত হলেও সমস্যা নেই। তবে যে লেখাটি দিবে, সেই লেখাটি অবশ্যই তার নিজের হতে হবে। অন্য কারও লেখা কপি পেস্ট করে দিলে সেটি পুরস্কারের জন্য বিবেচনা করা হবেনা।
৫. সকল লিখা আগামী ১৪-ই জানুয়ারির মাঝে প্রকাশিত হতে হবে।
৬. গ্যালাক্টিকা কিংবা বিজ্ঞান বাংলার সকল এডমিন অথবা এর পরিচালকদের মাঝের কেউ এই প্রতিযোগিতার অন্তর্ভুক্ত নয়।
----সবাইকে প্রতিযোগিতায় অংশ নেয়ার আহবান জানানো হল। সবাই মিলে আমরা আমাদের দেশের বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবো এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।
◄◄ প্রকাশিত মৌলিক লিখাসমূহ পরবর্তী গ্যালাক্টিকা ম্যাগাজিনে প্রকাশ করা যেতে পারে লেখকের অনুমতি সাপেক্ষে।





































