♦ প্রতি সেকেন্ডে মানুষের শরীরে প্রায় ১৫ মিলিয়ন নতুন রক্তকণিকা তৈরি হয় আর পুরোনো রক্তকণিকা ধ্বংস হয়
♦ একজন মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কতটি গণনা করতে পারে জানেন কি?
= ১০ কোয়াড্রিলিয়ন মানে ১০০ কোটি কোটি। আজ পর্যন্ত এমন কোনো কম্পিউটার তৈরি হয়নি, যেটির হিসাব করার এরকম অসাধারণ ক্ষমতা আছে।
♦ জানেন কি, প্রতিদিন পৃথিবীতে কতোবার বিজলি চমকায়?
প্রায় ৮৬ লক্ষ ৪০ হাজার বার! যখন বিজলি চমকায় তখন সেখানে প্রায় ১ বিলিয়ন ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন হয়! আর তাতে যে তাপ উৎপন্ন হয় তা সূর্যের চেয়েও ৫ গুণ বেশি!
♦ আমরা জানি, সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তো ঘুরছেই। কিন্তু সূর্যকে ঘিরে একবার ঘুরতে কোন গ্রহের সবচেয়ে বেশি সময় লাগে জানেন? নেপচুনের। নেপচুন আবিষ্কৃত হয়েছিলো ১৮৪৬ সালে। আর তারপর নেপচুনের সূর্যকে ঘিরে একবার ঘোরা শেষ হলো এ বছরেই, ২০১১ সালে!


































