কিভাবে বুঝবেন আপনার চোখের কোন বড় ক্ষতি হয়েছে কিনা ?

একটা কথা বলা হয়ে থাকে যে চোখ আমাদের অমূল্য সম্পদ। আসলেই তাই। কখনকি ভেবে দেখেছেন চোখ না থাকলে আমাদের কি দশাটাই না হতো? এই চোখের মাধ্যমেই আপনি সারা জীবন যা করলেন আর দেখলেন তার সবটাই রয়ে গেল আপনার স্মৃতির গোপন কোঠায়। তাই এই চোখে কোন সমস্যা যেন না হয় তার জন্য আমাদের সব সময় অনেক সচেতন থাকা উচিৎ। কিছু কিছু লক্ষন যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে আর দেরি না করে এক্ষুনি চিকিৎসা নিতে ভুলবেন না। নিচে কিছু লক্ষণ দেওয়া হল এগুলোর কোনোটি আপনার কখনো হলে সাথে সাথে চিকিৎসা নিন।

  1. চোখ বা মাথায় অনেক ব্যাথা
  2. হঠাৎ চোখে ঝাপসা দেখা
  3. হঠাৎ করে একগুচ্ছ বিন্দু বা রেখা দেখা
  4. আলোর ঝলসানি দেখা
  5. রঙ্গিন বৃত্ত বা আলোর চারপাশে বর্ধিত বৃত্ত দেখা
  6. এসব লক্ষনের পাশাপাশি বমি হওয়া বা বমির করার ইচ্ছা

এসব লক্ষন কোনটি হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিন। এসবের কোন কোন লক্ষণের পরে ১-৩ ঘণ্টার মধ্যেও কেউ কেউ দৃষ্টিহীন হয়ে পড়ে। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসা নিবেন।

লিখাটি নিয়ে আপনার অভিমত কি?