ছবি থেকে যেকোন ধরনের লিখা কপি করা যায় অতি সহজে। এর জন্য আপনার Computer এ Microsoft Office ইনস্টল দেয়া থাকতে হবে। না থাকলে ইনস্টল করে নিতে হবে। তারপর :
১. Start এ Click করে All Programs option এ click করতে হবে।
২. এখান থেকে Microsoft Office Folder এ Click করতে হবে।
৩. এরপর Microsoft OneNote এ click করতে হবে। এর ফলে Microsoft OneNote open হবে।
৪. এরপর যে ছবি থেকে text কপি করতে হবে সেই ছবিটি কপি করে Microsoft OneNote এ পেস্ট করতে হবে।
৫. তারপর ছবিটির উপর মাউস দিয়ে Right click করতে হবে এবং Copy text from picture এ click করতে হবে।
৬. এবার একটি Microsoft word document open করে সেখানে পেস্ট করলেই ছবির text গুলি কপি হয়ে যাবে।



































